কল্যাণীতে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমাদের ভারত, নদীয়া, ৭ অক্টোবর: আজ সারাদেশে ৩৫টি চিকিৎসা প্রতিষ্ঠানে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রাজ্যেও একটি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন তিনি। কল্যাণী এইমস–এ চালু হলো এই নতুন অক্সিজেন প্ল্যান্ট।

করোনার প্রথম ঢেউয়ে অক্সিজেনের সংকট দেখা দিয়েছিল। সেই সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিভিন্ন রাজ্যে একাধিক অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে একাধিক অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে।

আজ প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দেশের ৩৫ টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সম্পূর্ণ হওয়া অক্সিজেন প্লান্টের উদ্বোধন করলেন। আমাদের রাজ্যে কল্যাণী AIIMS এ–ও চালু হল। কল্যাণীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ একাধিক বিজেপি বিধায়ক এবং AIIMS কর্তৃপক্ষ। উদ্বোধনের আগে পুজোর আয়োজন করা হয়েছিল এবং ফিতে কেটে উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

এই প্ল্যান্ট থেকে মিনিটে ২০০০ লিটার অক্সিজেন সরবরাহ করা হবে। ইতিমধ্যেই কল্যাণী AIIMS বেশ কয়েকটা বিভাগ নিয়ে চালু হয়েছে বহির্বিভাগ। পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যেই চালু হবে অন্তর্বিভাগ পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *