নারায়ণ দেবনাথের প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

আমাদের ভারত, ১৮ জানুয়ারি: নারায়ণ দেবনাথের প্রয়াণে বাংলায় শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার মোদী টুইটারে লিখেছেন, নারায়ণ দেবনাথ কাজ, কার্টুন এবং ছবির মাধ্যমে বহু মানুষের জীবন উজ্জ্বল করে তুলেছিলেন। তাঁর বুদ্ধিদীপ্ত শক্তি তাঁর কর্মকান্ডে প্রতিফলিত হয়েছে। তাঁর সৃষ্ট চরিত্রগুলি আজীবন জনপ্রিয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রয়াত হয়েছেন ‘বাঁটুল দি গ্রেট’, ‘নন্টে-ফন্টে’র স্রষ্টা নারায়ণ দেবনাথ। বয়স হয়েছিল ৯৭ বছর। টানা ২৫ দিন ধরে হাসপাতালের বেডে শুয়ে লড়াই থামল এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *