নীল বণিক,আামাদের ভারত,কলকাতা, ৭ জুন:
আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রাঘাতে মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
আজ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে ১৪ জন মানুষ নিহত হয়েছে বলে খবর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেই ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক মানুষ। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী। টুইট করে জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।” নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।
বজ্রাঘাতে মৃত্যুর কারনে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করায় প্রাধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সময় মানবিক। করোনার সময় মানবিক দিক থেকেই রাজ্যের মানুষের কথা ভেবেছেন। রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।
– *Shri. Narendra Modi,* Prime Minister of India
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।
— Narendra Modi (@narendramodi) June 7, 2021

