আগামীকাল থেকে ফের বাড়ছে একাধিক অত্যাবশ্যকীয় জিনিসের দাম, পকেটে টান মধ্যবিত্তের

আমাদের ভারত, ১৭ জুলাই: আগামীকাল থেকে ফের বাড়তে চলেছে একাধিক অত্যাবশ্যকীয় জিনিসের দাম। দামি হচ্ছে চাল-আটা থেকে শুরু করে দুধ দই পনির সবকিছুই। কারণ একাধিক অত্যাবশ্যকীয় পণ্যের উপর ৫% জিএসটি বাড়তে চলেছে।

৪৭ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাতে বলা হয় একাধিক অত্যাবশ্যকীয় পণ্যের উপর ১৮ জুলাই থেকে জিএসটির পাড়া চড়বে। ফলে আগামীকাল থেকে দামি হতে চলেছে একাধিক অত্যাবশ্যকীয় পণ্য। একদিকে মুদ্রাস্ফীতি তার ওপর জিএসটির কোপ, মধ্যবিত্তের কপালে ভাঁজ পরা স্বাভাবিক। প্যাকেটজাত দুধ দই লস্যি পনিরের উপর ৫% জিএসটি বাড়ছে। চাল প্যাকেটজাত আটা সবকিছুরই জিএসটি বাড়ছে। চাল আটা অত্যাবশ্যকীয় পণ্য এবং অধিকাংশ বাড়িতেই প্যাকেটের দুধ আসে ফলে আগামীকাল থেকে আম আদমিকে আরো বেশি টাকা গুনতে হবে এগুলোর জন্য।

হাসপাতালে ঘর ভাড়ার ক্ষেত্রেও জিএসটি বাড়তে চলেছে। ৫ হাজার টাকার বেশি ঘর ভাড়া যুক্ত বেডের জন্য অতিরিক্ত ৫% জিএসটি দিতে হবে। আইসিইউ’র ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। একইসঙ্গে জিএসটির আওতায় আসছে ১০০০ টাকার কম ভাড়ার হোটেল রুম। এক্ষেত্রে ১২% জিএসটি দিতে হবে। এলইডি লাইটের জিএসটি পরিমাণ ১২% শতাংশ থেকে বাড়িয়ে ১৮% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এলইডি লাইটের ব্যবহার সার্বিকভাবেই বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *