অক্সিমিটারের দাম বছরে ১০ শতাংশের বেশি বাড়ানো যাবে না, নোটিস জারি কেন্দ্রের

রাজেন রায়, কলকাতা, ১৬ মে: করোনা মহামারীতে রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিমিটার। আর পরিস্থিতিতে সুযোগ নিয়ে ইচ্ছাকৃতভাবে অক্সিমিটারের দাম বাড়াচ্ছে বিভিন্ন কোম্পানি। তাই দাম নিয়ন্ত্রণে নোটিস জারি করল কেন্দ্র। বছরে ১০ শতাংশের বেশি দাম বাড়ানো চলবে না বলে কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে উৎপাদনকারী এমআরপি ডিটেলস সরকারকে জানাতে হবে বলেও জানানো হয়েছে।

রেমডিসিভির ব্ল্যাকেও কড়া নজরদারি রেখেছে স্বাস্থ্য দফতর। অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার-সহ একাধিক সরঞ্জামে নজর রাখা হচ্ছে। কালোবাজারি বরদাস্ত নয়, সেটিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।
অক্সিফ্লোমিটার, অক্সিজেন সিলিন্ডারের মতো আরও কিছু আনুষাঙ্গিক জিনিস রয়েছে- যেগুলো মূলত হোম আইসোলেশনের কাজে লাগে, তা খোলাবাজারে কম পাওয়া যাচ্ছে। কালোবাজারির স্বার্থে ইচ্ছাকৃত ভাবে ঘাটতি তৈরি করা হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে সরকারি বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, ১ লক্ষ ১০ হাজারের বেশি মানুষ, যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদের চিকিৎসার ক্ষেত্রে এই সরঞ্জামগুলি ব্যবহৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *