অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২ অক্টোবর: কোভিড অতিমারীর সময় সারা দেশে কতজন সাংবাদিক কাজ হারিয়েছেন সেবিষয় তথ্য সংগ্রহ করছে ভারতের প্রেস কাউন্সিল। এই সমীক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিরেছে প্রেস ক্লাব কলকাতা।
প্রেস কাউন্সিলের এই সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি যুক্ত করে ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এবং সম্পাদক কিংশুক প্রামাণিক সদস্যদের কাছে আবেদন করেছেন, আপনাদের কাছে যদি এই বিষয়ে কোনও তথ্য থাকে, তাহলে প্রেস রিলিজে উল্লিখিত পদ্ধতিতে প্রেস কাউন্সিলের কাছে জানাতে পারেন। সঙ্গে pressclubkolkata1@gmail.com এই মেইল আইডিতে তার প্রতিলিপি পাঠাতে পারেন। সংশ্লিষ্ট প্রেস রিলিজে বিষয়টি সম্পর্কে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।
প্রেস কাউন্সিলের ওয়েবসাইটেও পাওয়া যাবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি। সমীক্ষাটির সঙ্গে কোনও আর্থিক সুবিধাদানের বিষয় যুক্ত নেই। এটি নিছকই অ্যাকাডেমিক। এই তথ্য দেবার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৩। প্রেস ক্লাব, কলকাতা এই বিষয়ে ইতিইমধ্যেই বিশেষ সক্রিয় ভূমিকা নিয়েছে এবং আপনাদের মাধ্যমে এবিষয় আরও তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে।

