Shamik, BJP, Ghatal, রাজ্যে রাষ্ট্রপতি এলেন অথচ বিমানবন্দরে ও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নেই, দেশের ইতিহাসে কলঙ্কময় দিন, ঘাটালে বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: রাজ্যে দেশের রাষ্ট্রপতি এসেছেন। বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বা কোনও পূর্ণমন্ত্রী নেই। রাষ্ট্রপতি নির্ধারিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নেই। ভারতবর্ষের সাংবিধানিক ইতিহাসে এবং যেদিন থেকে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তারপরে এই ঘটনা দেশে প্রথম। এই দিনটি একটি কলঙ্কময় দিন। বিজেপির পরিবর্তন যাত্রায় ঘাটালে এই কথা বলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, বিমানবন্দরে এবং অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী না থাকায় রাষ্ট্রপতি অবাক হয়েছেন। রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করেছেন এর জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে রাজ্য সভাপতি বলেন, অবৈজ্ঞানিক ভাবে কিছু খাল কাটা হচ্ছে। শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি ক্ষমতায় এলে মানস ভুঁইঞাকে নিয়ে মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে।

রাজ্যে কর্মসংস্থান নেই, আইন-শৃঙ্খলা নেই। বিজেপি এবার ক্ষমতায় আসবে বলে রাজ্য সভাপতি বলেন। এই দিন সভায় ছিলেন বিজেপির ঘাটালের বিধায়ক শীতল কপাট সহ রাজ্য ও জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *