আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: দুই প্রয়াত ব্যক্তিত্বের সমাধিস্থলে জন্মদিনে শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহাত্মা গান্ধী ও লালবাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ সকালে নয়াদিল্লিতে রাজঘাট ও বিজয়ঘাটে মহাত্মা গান্ধী ও লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এক্স হ্যাণ্ডেলে সেই ছবি-সহ তিনি লিখেছেন, “তাঁর চিন্তাভাবনাগুলি নিছকই স্তুতি ছিল না, তাঁর স্থায়ী অনুশীলনের ফলাফল ছিল সেটা। যে দর্শনটি জীবনের অংশ নয়, তা ছিল তাঁর মতে, “ধুলার মতো শুকনো”। তাঁর ক্ষেত্রে চিন্তা, কথা ও কাজ ছিল একটি মাত্র অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ভাষাতেই গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন।
মহাত্মা গান্ধীকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার অমিত শাহ এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “স্বাধীনতার সময় মহাত্মা গান্ধী যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন এবং স্বদেশী, স্বরাজ, স্বনির্ভরতা এবং পরিচ্ছন্নতার দর্শন নিয়ে জনসচেতনতা তৈরি করেছিলেন, তা আজও আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।
আমি মহাত্মা গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই, যিনি সমগ্র বিশ্বকে সত্য ও অহিংসার পথে চলতে অনুপ্রাণিত করেছিলেন।”
ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশের জনপ্রিয় নেতা লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
সাদাসিধে জীবনযাপন করার সময় শাস্ত্রীজির ব্যক্তিত্ব এতটাই কার্যকর ছিল যে তাঁর এক কণ্ঠে তিনি কঠিন পরিস্থিতিতে সমগ্র জাতিকে একত্রিত করে ভারতীয় আত্মসম্মানের প্রতীক হয়েছিলেন। গুলজারি লাল শাস্ত্রীজি তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশের সৈনিক ও কৃষকদের মধ্যে অনন্য শক্তি সঞ্চারিত করেছিলেন। ১৯৬৫ সালের যুদ্ধে জয়ী হয়ে ভারতের শক্তিকে উপলব্ধি করিয়েছিলেন। তাঁর সরলতা, সততা ও দেশপ্রেম প্রশংসনীয়।”

