স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ আগস্ট: হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। বিচালি বাধা, মাটির প্রলেপ প্রায় শেষের দিকে। রং তুলির কাজে হাত দিতেই বাকি । এই বছর প্রতিমার চাহিদা থাকায় রাত জেগে চলছে প্রতিমা তৈরীর কাজ।
দু’বছর করোনা আবহের কারণে সেভাবে প্রতিমার অর্ডার না পেলেও এ বছর প্রতিমার চাহিদা রয়েছে বলে জানান মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরীর উপকরণের জিনিসের দাম বাড়লেও কর্মচারীর সমস্যায় ভুগছেন শিল্পীরা। করোনার আবহের কারণে দুবছর কাজ না থাকায় ভিন রাজ্যে চলে গেছেন মৃৎ শিল্পীরা।

শান্তিপুর ব্লকের ফুলিয়া এলাকার মৃৎশিল্পীরা জানান, প্রতি বছরই আমাদের এই প্রতিমা কলকাতাতে যায়। কিন্তু এবছর অর্ডার থাকলেও কর্মচারীর কারণে আমরা অর্ডার ধরতে পারিনি। ফলে প্রতিমাও কম তৈরি করেছি।এই বছর সাবেকি প্রতিমা, একচালা ঠাকুর ছাড়াও রাজস্থানী মডেলের প্রতিমা তৈরি করেছেন তারা। এ বছর প্রতিমার চাহিদা বাড়ায় খুশি মৃৎশিল্পীরা।

