“কিশোরীর ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ বিষক্রিয়ার, সব কিছু খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে,” বললেন পুলিশ সুপার সানা আখতার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ এপ্রিল: শনিবার রাতে সাংবাদিক বৈঠক ডেকে উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আখতার বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। সেখানে মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়ার কথাই বলা হয়েছে। তবে সমস্ত কিছু খতিয়ে দেখে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ মূল অভিযুক্ত সহ মোট দুজনকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছিল। তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের ৩০২ ও ৬ পকসো এবং এসসি এসটি অ্যাক্ট ধারায় মামলা করা হয়েছে। পুলিশ সুপার এদিন আরও বলেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ছড়ানোর চেষ্টা করছেন। এগুলোয় কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। তিনি বলেন, কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে নিদিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *