প্রতীতি ঘোষ, বসিরহাট, ১৬ এপ্রিল:
আগামীকাল বসিরহাট মহাকুমার ৬টি বিধানসভায় পঞ্চম দফায় ভোট গ্রহণ হতে চলেছে। ২৪ ঘণ্টা আগে বসিরহাট হাই স্কুল, বসিরহাট কলেজ, মিনাখা, বামুনপুকুর হাই স্কুল হাড়োয়া পি জি হাই স্কুল থেকে ইভিএম, ভিভিপাট নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দ্যেশ্যে রওনা দিলেন ভোট কর্মীরা।
শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে ডি সি আর সি সেন্টার গুলি থেকে ভোট কর্মীরা পাড়ি দিলেন তাদের নিজেদের গন্তব্যে। গতকাল বৃহস্পতিবারই সুন্দরবন লাগোয়া দুটি বিধানসভা কেন্দ্র হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালিতে ভোট কর্মীরা পৌঁছে গেছে। এবার উল্লেখযোগ্যভাবে মহিলা ভোট কর্মীরাও অংশগ্রহণ করছেন গ্রহণ করছেন। সকাল থেকে ডিসি অফিস সেন্টারগুলোতে কড়া নিরাপত্তার পাশাপাশি করোনার সচেতনতার বার্তা দেওয়া হয়েছে।
বসিরহাট উত্তর
মোট বুথ – ৩৭৮
মোট ভোটার – ২৬৭২৬৪
পুরুষ ভোটার – ১৩৭১৭৩
মহিলা ভোটার – ১৩০০৮৬
তৃতীয় লিঙ্গের ভোটার – ৫
বসিরহাট দক্ষিণ
মোট বুথ – ৩৮৫
মোট ভোটার – ২৭৫৪৬৬
পুরুষ ভোটার – ১৩৯০১৫
মহিলা ভোটার – ১৩৬৪৪৪
তৃতীয় লিঙ্গের – ৭
মিনাখাঁ
মোট বুথ – ৩২৪
মোট ভোটার – ২৩৬১৮২
পুরুষ ভোটার – ১২২২৯৯
মহিলা ভোটার – ১১৩৮৮০
তৃতীয় লিঙ্গের ভোটার – ৩
হাড়োয়া
মোট বুথ – ৩৬৫
মোট ভোটার – ২৫৮৭৬৮
পুরুষ ভোটার – ১৩৩৫৯৮
মহিলা ভোটার – ১২৫১৬৬
তৃতীয় লিঙ্গের ভোটার – ৪

