বাংলাজুড়ে খুনের রাজনীতি চলছে, অভিযোগ দিলীপ ঘোষের

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ নভেম্বর: বাংলাজুড়ে খুনের রাজনীতি চলছে, সোমবার বিকেলে শ্যামনগর ভারত চন্দ্র গ্রন্থাগারে আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসে এমনটাই অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তার অভিযোগ, রাজ্যে বিজেপি শক্তিশালী হবার পর থেকেই খুনের রাজনীতি শুরু হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে এর মোকাবিলা করা হবে। কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচনে সমস্ত শক্তি দিয়ে বিজেপি লড়াই করবে বলেই দাবি দিলীপ ঘোষের।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচনের প্রার্থী পিছু এক লাখ টাকা করে নেওয়া হচ্ছে এই অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপির কোনও নেতা এরকম কোনও ঘটনার সঙ্গে যুক্ত নয়।এদিন অনুব্রত মণ্ডল সম্পর্কে তিনি বলেন, গত লোকসভা ও বিধানসভা ভোটে বিজেপির থেকে ধাক্কা খেয়ে তার জ্ঞান ফিরেছে। কলকাতা ও হাওড়া পুরভোট সম্পর্কে তিনি বলেন, এই পুরভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব ইলেকশন কমিশনের এই ভোটে বিজেপি তার সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে। কাঁথিতে এক সপ্তাহের মধ্যে দু’জন বিজেপি কর্মী খুন হয়েছে আগে থেকেই তাদের ধমকি দেওয়া হচ্ছিল আর এই খুনের রাজনীতি কয়েকবছর ধরে চলছে আর যবে থেকে বিজেপির শক্তিশালী হয়েছে তবে থেকেই এই ধরনের খুনের রাজনীতি চলছে। এখন অব্দি প্রায় ২০০ ওপরে কর্মী খুন হয়েছে। তৃণমূল ভয় পেয়ে আমাদের কর্মীদের খুন করছে। তৃণমূলের অন্দরে নিজেরা নিজেদের কর্মীদের মন্ত্রীদের খুন করে, কিন্তু বিজেপি কখনো নিজেদের কর্মী মন্ত্রীদের খুনের রাজনীতি করে না।

এদিনের অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও হাজির ছিলেন, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গের প্রাক্তন সম্পাদক উত্তম অধিকারী, হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক রোহিত সাউ, জেলা কমিটির সদস্য সমীর দত্ত-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *