মেদিনীপুরে রাম নবমীর মিছিলে অস্ত্র হাতে দিলীপ ঘোষের উপস্থিতি, কটাক্ষ শাসক দলের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: রাম নবমীতে অস্ত্র মিছিল এবং লাঠি খেলা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক দলে। রবিবার অস্ত্র হাতে মিছিলে দেখা গেছে দিলীপ ঘোষকে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। যদিও এই অস্ত্র মিছিল এবং রাম নবমীতে লাঠি খেলা নিয়ে নিজের বক্তব্যে অনড় থেকেছেন বিজেপির সর্বভারতীয় নেতা।

এদিন মেদিনীপুরে রাম নবমীর পুজোতে এসে তিনি  বলেন, ভগবান শ্রীরামচন্দ্র অসুরদের বধ করেছিলেন। তিনি ছোট থেকেই অস্ত্র ধরেছিলেন এবং লড়াই করেছিলেন। তাই সুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল। আমরাও সেই শ্রী রামচন্দ্রকে পুজো করি, বিনা অস্ত্রে এই রাম পূজা সম্ভব না। যেসব রাক্ষস প্রবৃত্তির লোক এই সমাজে আছে তারা এই অস্ত্র দেখে ভয় পায়। রামচন্দ্রের পুজো গ্রামে যত বাড়বে ততোই ভারত তার গৌরব  কায়েম করতে পারবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *