অপহৃত যুবককে একাধিক নারীর সঙ্গে হোটেলে ফুর্তি করতে দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ সেপ্টেম্বর: নিজেই নিজের অপহরনের ফাঁদ পেতে অবশেষে নিমতা থানার পুলিশের জালে ধরা পড়ল পেশায় তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী উত্তর ২৪ পরগনার নিমতার ওলাইচন্ডী তলার বাসিন্দা বছর ২৭-এর রনিত দে। পুলিশ তাকে উদ্ধার করেছে একটি হোটেল থেকে। হোটেলে তিন মহিলার সঙ্গে তিনি তখন আনন্দে সময় কাটাচ্ছিলেন।

জানাগেছে, করোনা আবহে লকডাউনে কলকাতার এক বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি খোয়ানোর পর অর্থাভাবে নিজের বিলাসবহুল জীবনযাপন বাধার মুখে পড়ে রণিতের। এরপরে চলতি মাসের ২ তারিখ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। ব্যাঙ্কে যাচ্ছি বলে ওলাই চন্ডিতলার বাড়ি থেকে বেরিয়ে নিজের অপহরণের নাটক ফেঁদে বাড়িতে ফোন করে। নিজের ফোন থেকেই জানায় অপহরণকারিরা দুই লক্ষ টাকা দাবি করেছে।

রনিতের বাড়ির লোকজন ভেবেছিল তাদের বাড়ির ছেলেকে হয়ত সত্যিই দুষ্কৃতীরা অপহরন করে আটকে রেখেছে। অপহরনের ঘটনা ভেবে ওই যুবকের বাড়ির লোকজন ৩ তারিখ নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে নিমতা থানার পুলিশ রনিতের মোবাইলের টাওয়ার লোকেশন দেখে জানতে পারে রাজারহাট নিউটাউনের কাছে রয়েছে রনিত। সেখানে গেলে পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে যায়। পুলিশ বুঝতে পারে নিউটাউনের হোটেলে মোবাইল টাওয়ার লোকেশন দেখাচ্ছে ওই যুবকের। এরপর হোটেলের নির্দিষ্ট ঘরে গিয়ে নিমতা থানার সাদা পোশাকের পুলিশ কর্মীরা দেখেন একাধিক নারীর মাঝে ফুর্তি করছে সে।

ওই হোটেল থেকে রনিতকে নিমতা থানায় নিয়ে আসে পুলিশ কর্মীরা। জেরা করা হচ্ছে ওই যুবককে। পুলিশ জানতে পেরেছে, নিজের বিলাস বহুল জীবন কাটাতে বিকৃত মানসিক যৌন চাহিদা পুরন করতে নিজের অপরোরণের ফাঁদ পেতে নিজের পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছিল রনিত দে। যদিও এ বিষয়ে নিমতার দে পরিবারের সদস্যরা মুখ খুলতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *