পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তা ফোনের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

প্রসঙ্গত, খোঁজ নামক অ্যাপলিকেশনে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছিলেন বহু মানুষ। তার মধ্যে বেশকিছু মোবাইল ফোন উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার কোতোয়ালি থানার আইসি আতিবুর রহমানের উপস্থিতিতে প্রায় ২৬ জন মোবাইল মালিকের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হয়। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে স্বভাবতই খুশি মোবাইল ফোনের মালিকরা।


