গৃহকর্তার অবর্তমানে অলঙ্কার সহ মূল্যবান সামগ্ৰী চুরির ঘটনার একদিনেই কিনারা বিষ্ণুপুর থানার পুলিশের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ জানুয়ারি: গৃহকর্তার অবর্তমানে সোনার অলঙ্কার সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি যায় বিষ্ণুপুর থানার গাঁতাতবাঁধের শেখ আনোয়ারের বাড়িতে। আনোয়ার গতকাল পাত্রসায়রে মেয়ের হোস্টেলে দেখা করতে যায়। ঘরে ফিরে এসে দেখেন, তার ঘর থেকে স্ত্রীর গয়না ও মূল্যবান সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। ঘটনায় দিশেহারা হয়ে সেই রাতেই বিষ্ণুপুর থানায় এসে এফআইআর দায়ের করেনা।

অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বিষ্ণুপুর থানার পুলিশ একদিনের মধ্যেই সাফল্য পেল। সন্দেহজনক ব্যক্তিদের ধরপাকড় ও জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েকজনকে থানায় ডেকে নিয়ে আসে
বিষ্ণুপুর থানার পুলিশ। তাদের মধ্য সন্দেহজনক শেখ আশরাফুল আলিকে জেরা শুরু করলে, জেরায় সে স্বীকার করে নেয় তার অপরাধ, গ্রেফতার করা হয় তাকে। তার দেওয়া বয়ানের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে ২০ ভরি সোনার গয়না ও সেই সব মূল্যবান জিনিসপত্র এবং কিছু টাকা উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *