অভিযোগকারীর বিরুদ্ধেই মামলা দায়ের পুলিশের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ এপ্রিল: বুধবার রাতে বন্ধুদের সঙ্গে বারে গিয়ে মদ খেয়ে বেঁহুশ হয়ে পড়ে এক নাবালিকা। তার বাবা থানায় অভিযোগ করেন তার মেয়েকে মদ খাইয়ে ধর্ষণ করা হয়েছে। 

জেলা পুলিস সুপার দীনেশ কুমার জানান, বৃহস্পতিবার ঘটনার সত্যতা যাচাই করে ও মেডিক্যাল রিপোর্ট থেকে জানা যায় ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়নি। নাবালিকার বয়স ১৬ বছর। তার বারে যাওয়া ও মদ্যপান করা বেআইনি। এজন্য তার বাবার বিরুদ্ধে ও বারের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বার সিল করে দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *