স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩ ডিসেম্বর:
বুধবার রাতে তেহট্ট থানার চাঁদের ঘাটে গাঁজা গাছ নষ্ট করল পুলিশ। আফগারি দপ্তরকে সঙ্গে নিয়ে কয়েকটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই সব বাড়ি থেকে গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেয়। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে তাঁরা খবর পায় চাঁদের ঘাটে বেশ কয়েকটি বাড়িতে গাঁজা গাছ আছে। সেই খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায়। তেহট্টর মহকুমা শাসক, শ্যামল কুমার দাস জানান, আমরা আবগারি দপ্তরকে সঙ্গে নিয়ে কয়েকটি বাড়িতে অভিযান চালাই। সেই অভিযানে প্রায় প্রতিটি বাড়িতেই গিয়ে গিয়ে আমরা গাঁজা গাছ কেটে কেটে পুড়িয়ে দিই। আমাদের আশঙ্কা এখনো বহু বাড়ি আছে এখানে যেখানে এই গাঁজা গাছ আছে। আমরা সন্ধান চালাচ্ছি। প্রয়োজন হলে আমরা আবার অভিযান চালাব।


