সাঁকরাইলে অভিযান চালিয়ে কয়েকশো লিটার চোলাই মদ নষ্ট করল পুলিশ ও আবগারি দফতর

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ সেপ্টেম্বর: মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে চোলাই মদের ঠেক ভাঙ্গল পুলিশ ও আবগারি দফতর। এদিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার পুলিশ অভিযান চালিয়ে বেআইনি ভাবে গজিয়ে ওঠা চোলাই মদের ঠেকগুলিকে ভেঙ্গে দেয়।

জানাগেছে, তল্লাশি অভিযান চালিয়ে সাঁকরাইল ব্লকের বনকাটি, মেইচা গ্রামে ৬০০ লিটার চোলাই মদ নষ্ট করে দেয় এবং ২৫ লিটার মদ তৈরির উপকরণ নষ্ট করে দেয় পুলিশ। সেই সঙ্গে বেশ কিছু চোলাই মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে। পুলিশ ওই গ্রামগুলিতে যাওয়ার আগেই চোলাই মদের কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। যার ফলে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বেশ কয়েকদিন ধরে ওই গ্রামগুলিতে রমরমিয়ে চলছিল চোলাই মদের ব্যবসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *