শতাব্দী প্রাচীন শীতলা পুজোয় মেতে উঠেছেন গোপীবল্লভপুরের মানুষজন

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ মে:
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দু’বছর বাদে ফের ঘটা করে পালিত হল গোপীবল্লভপুরের ঐতিহ্যবাহী প্রাচীন শীতলা মায়ের পুজা।

জানাগেছে, গোপীবল্লভপুরের প্রাচীন শীতলা পুজাগুলোর মধ্যে অন্যতম হল বড়বাজার সর্ব্বজনীন শীতলা পুজো। প্রতি বছর নিয়ম করে চারদিন ধরে শীতলা পূজার আয়োজন হলেও বড়বাজারের এই পুজোতে ছেদ ঘটায় করোনা। করোনার কারণে আগের দু’বছর শুধু নিয়ম রক্ষার পুজোর আয়োজন করতে বাধ্য হন আয়োজকরা।তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই এবছর ফের বড়বাজারের শীতলা পুজো আয়োজন করেছেন উদ্যোক্তারা। শোভাযাত্রা সহকারে সুবর্ণরেখা নদী থেকে ঘট উত্তোলন করে অস্থায়ী মন্ডপে স্থাপন করে পাঁচদিনের পুজোতে মেতেছেন গোপীবল্লভপুরের বড়বাজারের মানুষজন।

পুজো উপলক্ষ্যে প্রতিদিন সন্ধ্যায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়েছে কমিটির পক্ষ থেকে। এছাড়াও প্রতিদিন প্রায় ১০০০ জনের হাতে খিচুড়ি প্রসাদ তুলে দেন পূজা কমিটির ছেলেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *