আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ ফেব্রুয়ারি: “পরিবর্তন যাত্রার সফলতাই বলে দিচ্ছে বাংলার মানুষ তৈরি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উপড়ে ফেলতে। মোদীজির নেতৃত্বে বাংলাতেও ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, যা প্রভূত উন্নয়ন করবে। ব্যারাকপুরের জনসভায় দাড়িয়ে বললেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
ব্যারাকপুর আনন্দপুরী মাঠে এদিন জনসভা করেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। তিনি বলেন, “মোদীজির জনমুখী প্রকল্পের বাস্তবায়ন করছে না তৃণমূল সরকার, যার ফলে বঞ্চিত হচ্ছে বাংলার দরিদ্র মানুষ। আগামীদিনে বাংলায় বিজেপি সরকার বাংলাকে সোনার বাংলা গড়ে তুলবে। বাংলার মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটবে।” জে পি নাড্ডার এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব।


At Present Political Situation GO AS YOU LIKE IN Indian Politicians