“অনুব্রত মণ্ডলের মতামত নিয়েই দল চলছে,” শতাব্দীর মন্তব্যে বিতর্কের ঝড়

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৪ অক্টোবর: “তিনি সশরীরে নেই ঠিকিই। তবে অনুব্রত মণ্ডলের মতামত নিয়েই দল চলছে”। শুক্রবার বীরভূমের রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে তৃণমূলের রামপুরহাট শহর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের একথা বলেন বীরভূমের সংসদ শতাব্দী রায়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

বিজয়া সম্মিলনী শেষে শতাব্দী বলেন, “অনুব্রত মণ্ডলকে কেউ ভুলে যায়নি। তাকে সামনে রেখেই দল চলছে। তার মতামত নিয়েই দল চলছে”। শতাব্দীর এই মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “গরু পাচার মামলায় অনুব্রত আসানসোল জেলে রয়েছেন। তিনি জেলে বসেই দল চালাচ্ছেন। এই অভিযোগ আমরা আগেই করেছিলাম। শতাব্দীর মন্তব্য সেই দাবিকেই সিলমোহর দিল। আমাদের দাবি, অনুব্রত মণ্ডলকে অন্য কোনো রাজ্যে রেখে বিচার চলুক”।

মলয় মুখোপাধ্যায় বলেন, “দলের পূর্ব ঘোষিত অনুষ্ঠানগুলি যথারীতি হচ্ছে। আমরা অনুব্রত মণ্ডলের উন্নয়নের বার্তাকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছি। আমরা যে ঐক্যবদ্ধ রয়েছি এদিনের উপস্থিতি তার প্রমাণ”।

নলহাটি ২ নম্বর ওয়ার্ডের ব্লক সভাপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “কিছুটা মান অভিমান ছিল। আমরা বসে মিটিয়ে নিয়েছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *