জগদ্দলে আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর পর পরিবারের সঙ্গে দেখা করলেন দলের প্রতিনিধিদল

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ মে: গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জগদ্দলে দুষ্কৃতিদের হাতে নিহত বৃদ্ধার ছেলের সঙ্গে করে যান। বৃহস্পতিবার বিকেলে সেই পরিবারের সঙ্গে দেখা করতে আসলেন বিজেপির রাজ্য ও সাংগঠনিক জেলার একাধিক নেতা নেত্রী।

নির্বাচনে ফল প্রকাশের পর জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ১৭১ নম্বর বুথের বিজেপি সভাপতি কমল মন্ডলের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় দুষ্কৃতীদের হাতে মার খেয়ে মৃত্যু হয় কমল মন্ডলের বৃদ্ধা মা শোভারানী মন্ডলের। বুধবার পরিবারের সঙ্গে দেখা করতে বিজেপি কর্মীর জগদ্দলের বাড়িতে যান দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি এদিন ওই বিজেপি কর্মীর পরিবারের সাথে কথা বলে সর্বদা পরিবারের পাশে থাকার কথা বলেন।
এরপর বৃহস্পতিবার সেই পরিবারের সঙ্গে দেখা করতে আসলেন বিজেপির রাজ্য ও সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব। এদিন রাজ্য নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার আহ্বায়ক প্রবাল রাহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং ফাল্গুনী পাত্র জানান, “আমরা সব সময় এই পরিবারের পাশে আছি। মুখ্যমন্ত্রী রাজনৈতিক হিংসার বলি হওয়া ব্যক্তিদের ২লাখ টাকা করে দেবেন বলছেন, কিন্তু টাকা তো সব নয়। উনি শুধু তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নন উনি রাজ্যের সবার মুখ্যমন্ত্রী। তাই ওঁনার নিরপেক্ষ ভাবে তদন্ত করা উচিত যে কি ঘটছে সারা রাজ্যে। আমরা রাজ্যে শুধু শান্তি চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *