টানা দুদশক ধরে কবি, সাহিত্যিক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এক মঞ্চে সংবর্ধনা দিল নিতুরিয়ার পারবেলিয়া সরস্বতী ক্লাব

সাথী দাস, পুরুলিয়া, ১৩ সেপ্টেম্বর: টানা দু’দশক ধরে কবি, সাহিত্যিক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এক মঞ্চে সংবর্ধনা দিয়ে গর্বিত হল নিতুরিয়ার পারবেলিয়া সরস্বতী ক্লাব। আজ ক্লাবের গণেশ পূজা মণ্ডপ চত্বরে দু’শ কবি, সাহিত্যিক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সম্মাননা দেয় তারা।

গণেশ পূজা উপলক্ষ্যে প্রতি বছর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে এই ক্লাব। এছাড়া রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে তারা। পুরুলিয়া জেলা ছাড়াও বিভিন্ন জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি সাহিত্যিকদের সম্মেলন অনুষ্ঠিত করে থেকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। কোভিড বিধি মেনেই পূজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। ক্লাবের পূজো কমিটির সম্পাদক শান্তি ভূষণ প্রসাদ যাদব আজকের অনুষ্ঠান সম্পর্কে বলেন, “সংস্কৃতির ধারক ও বাহক এই গুণীজনদের সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত।”

অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শান্তি প্রিয় গুরু বলেন, “এই ধরনের উদ্যোগ সাংস্কৃতিক পরিবেশ আরও ভালো হবে। সমৃদ্ধ হবে সংস্কৃতিক জগৎ।”

এবার ২৩ বছরে পা দিল সরস্বতী ক্লাবের গণেশ পূজো। জেলার বিখ্যাত গণেশ পুজো মণ্ডপটি এবার তৈরি হয়েছে শঙ্খের আকারে। কোভিড বিধি মেনেই পাঁচদিন ব্যাপী এই পুজো চলছে ক্লাব লাগোয়া
ইসিএল ফুটবল গ্রাউন্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *