নয়াগ্রামে তিনটি বাড়িতে শুকনো জিনিসপত্রে হঠাৎ হঠাৎ আগুন লাগায় ছড়ালো ভূতের আতঙ্ক

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ মার্চ:
হঠাৎ বাড়ির শুকনো জিনিসপত্রে আগুন, ভূতের আতঙ্ক ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের তিনটি পরিবারে। নয়াগ্রাম ব্লকের বেড়াজাল গ্রাম পঞ্চায়েতের রাধাপাড়া গ্রামের তিনটি বাড়িতে ঘনঘন আগুন লাগার ঘটনা ঘটছে, যার ফলে ভৌতিক আতঙ্ক দেখা দিয়েছে। কেন আগুন লাগছে, কোথা থেকে আগুন লাগছে তার কোনো কারণ না মেলাতেই ভূতের আতঙ্ক চেপে বসেছে। নরেন মাহাত, প্রেমেন্দ্র মাহাত ও সত্য মাহাতর বাড়িতে শনিবার সকালে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। একসঙ্গে পাশাপাশি তিনটি বাড়িতে হঠাৎ হঠাৎ আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ওই পরিবারগুলির বাসিন্দারা।

তাদের বক্তব্য, ভৌতিক কারণে ওই ঘটনা ঘটছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, আচমকা ওই তিনটি বাড়িতে ঘনঘন আগুন লাগার ঘটনা ঘটছে। বাড়িতে থাকা বিভিন্ন জিনিসে আগুন ধরে যাচ্ছে। কি কারণে ওই ঘটনা ঘটছে তারা বুঝে উঠতে পারছে না। তাই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন ওই পরিবারের বাসিন্দারা। বিষয়টি জানানো হয়েছে স্থানীয় প্রশাসনকে। তবে আতঙ্কের মধ্যে ওই তিনটি পরিবার রয়েছেন। ওই তিনটি পরিবারের সদস্যরা রাত জেগে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদি রাতে কোনো ঘটনা ঘটে তাহলে গোটা বাড়ি পুড়ে ছাঁই হয়ে যাবে। তাই এই সিদ্ধান্ত বলে তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *