এক মোবাইল চোরকে হাতে নাতে ধরে বারাসত থানার পুলিশের হাতে তুলে দিল মোবাইলের মালিক

আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ নভেম্বর: এক মোবাইল চোরকে হাতে নাতে ধরে বারাসত থানার পুলিশের হাতে তুলে দিল চুরি যাওয়া মোবাইলের মালিক। অভিযোগ, রাতের অন্ধকারে ঘরে ঢুকে ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে মানিব্যাগসহ মোবাইল চুরি করে পালায় দীপ নামে এক যুবক। অভিযোগকারী বারাসাতের নির্মীয়মান মেডিকেল কলেজের কনস্ট্রাকশনের কর্মচারী।

গণেশ ঘোড়াইয়ের অভিযোগ, সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় মানিব্যাগ সহ মোবাইল চুরি গেছে। ঘটনাটি ঘটে ১৮ নভেম্বর। এরপর সেদিন বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোবাইলের মালিক গণেশ ঘোড়াই। এরপর তিনি ওই নাম্বারে নতুন সিম তোলেন। এরপর থেকেই দু-তিনটি নাম্বার থেকে ফোন আসে তার কাছে। যেখান থেকে অভিযোগকারী জানতে পারে চুরি যাওয়া ফোন বিক্রি করার চেষ্টা করছে ওই চোর। এরপর ওই ফোনকলের সূত্র মারফত অভিযোগকারী আজ তার সহকর্মীদের নিয়ে চোরের সন্ধানে যায় এবং দীপ নামের ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপর তারা সকলে মিলে তাকে নিয়ে এসে বারাসাত থানার পুলিশের হাতে তুলে দেয়। দীপকে আজ বারাসাত আদালতে তোলে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *