আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ আগস্ট: রাজ্য যুব তৃণমূলের নির্দেশে বাংলার যুব শক্তি কর্মসূচিকে জাগ্ৰত করে এই কর্মসূচির আওতায় গ্ৰামের অসহায়
পরিবারগুলিকে যুবশক্তি প্রকল্পের অন্তভূর্ক্ত করার লক্ষ্যে মুর্শিদাবাদের খড়গ্ৰাম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার খড়গ্রাম এলাকায় আয়োজন করা হল বাংলার যুব শক্তি কর্মসূচির এই সাংগঠনিক বৈঠকের।

এদিনের এই বৈঠকে প্রধান বক্তা ছিলেন, মুর্শিদাবাদ জেলার যুব শক্তির অন্যতম পর্যবেক্ষক মাহে আলম। এছাড়াও এদিনের এই বৈঠকে উপস্থিত হন, কান্দি মহকুমার ছাত্র নেতা শাশ্বত চট্টোপাধ্যায়, খড়গ্ৰাম ব্লক যুব তৃণমূল সভাপতি জ্যোতির্ময় মন্ডল, খড়গ্ৰাম ব্লক তৃণমূলের দক্ষিণ সভাপতি সমরন্দ্রনাথ সাহা ও খড়গ্ৰাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আবুল হাসনাত ও ছাত্র পরিষদের সভাপতি, বাণিকন্ঠ ব্যানার্জি সহ খড়গ্ৰাম ব্লকের সমস্ত অঞ্চলের যুব সভাপতি ও নেতৃতরা। বাংলার যুব শক্তিকে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য বলে জানালেন যুব শক্তির অন্যতম পর্যবেক্ষক মাহে আলম।

