রাজ্যের মধ্যে একমাত্র বিরোধী বামেদের পুরোবোর্ড গঠিত হলো তাহেরপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ মার্চ: তাহেরপুর পুরসভায় আজ গঠিত হল পুরবোর্ড। রাজ্যের মধ্যে একমাত্র বিরোধী পুরবোর্ড গঠন হলো তাহেরপুরে।আর এই পুরবোর্ড গঠন করলো বামফ্রন্ট।

১৩ আসন বিশিষ্ট তাহেরপুর পুরসভায় ৮টি ওয়ার্ড জিতেছে সিপিএম এবং ৫টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। তাহেরপুর পুরসভায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উত্তমানন্দ দাস এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শোভা শীল। তাহেরপুর পুরসভায় আজ শপথ নেন নবনির্বাচিত ১৩ জন কাউন্সিলর। এদিন নবনির্বাচিত ১৩ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান রানাঘাট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর কৌশিক প্রামানিক। শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের ৫ জন কাউন্সিলর অংশ নিলেও। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশ নেয়নি তৃণমূল কাউন্সিলররা।

তাহেরপুরে বামেদের পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে ছিল টানটান উত্তেজনা। দু’পক্ষেরই মুহূর্মুহূ স্লোগানের মধ্য দিয়ে শপথ নেন নবনির্বাচিত কাউন্সিলররা। তবে তাহেরপুরে পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *