কামারহাটি পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ জুন: কামারহাটি পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর শুক্রবার দুপুরে তৃণমূলে যোগ দিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যে পুরনির্বাচন হয়েছিল সেখানে ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ৩২টিতে জয়লাভ করেছিল তৃণমূল। আর সিপিএম ৫ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছিল। এদিন সেই ওয়ার্ডের জয়ী সিপিএম কাউন্সিলর আফজাল খান হাজার খানেক সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগদান করলেন বিধায়ক মদন মিত্রের হাত ধরে।

এই প্রসঙ্গে বিধায়ক মদন মিত্র বলেন, “মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। অর্থাৎ আমাদের দল ও দলীয় কর্মীদের সাথে যে অন্যায় অত্যাচার চলেছে রাস্তায় নেমে সেটার প্রতিবাদ অন্য ভাবে করাই যেত, কিন্তু আমাদের দল সেই পথ নিতে চায়নি। তাই তো আজ সিপিএমের আফজলকে দলে নিয়ে আমরা সেই প্রতিবাদটা প্রেম দিয়ে বোঝালাম। তবে নির্দল থেকে কাউকে নেওয়া হবে কি না সেটা দলের উচ্চ নেতৃত্বের বিষয়। তবে তৃণমূলের ছায়া অনেক দূর প্রসারিত। তাই নির্দল তার ছায়াতেই আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *