কুয়ো থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে

জয় লাহা, দুর্গাপুর, ২১ আগস্ট: কুয়ো থেকে উদ্ধার হল এক নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ। রবিবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের নতুন বিলপাহাড়ি এলাকায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃতার নাম শিবানী দেবী লোহার (৭০), পান্ডেবশ্বরের ডিভিসি পাড়ার বাসিন্দা।  পরিবার সুত্রে জানা গেছে,  শনিবার দুপুর নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। তারপর আর বাড়ি ফেরেননি। মৃতার জামাই টুনটুন কর্মকার জানান, শনিবার দুপুর নাগাদ শাশুড়ি বাড়ি থেকে বের হয়। তারপর সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। শাশুড়ি মানসিক অবসাদে ভুগছিল।” 

রবিবার সকালে নতুন বিলপাহাড়ি এলাকার একটা কুয়ো থেকে পুলুশ এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারে পুলিশের সাথে ছিল দমকলকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুনটুন বাবুরা।  এবং মৃতদেহ শনাক্ত করেন। তাতে জানা যায় উদ্ধার হওয়া বৃদ্ধার দেহটি শিবানী দেবীর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *