হাজরায় করোনা আক্রান্ত পরিবারের থেকে পালাতে গিয়ে বেকায়দায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজেন রায়, কলকাতা, ২১ এপ্রিল: তিনি নিজে করোনা আক্রান্ত নন। কিন্তু ছেলে বৌমা করোনা আক্রান্ত হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন নাগিনদাস মোহনলাল জাভেরি (৮৭)। কিন্তু বাড়ির বাইরে যাওয়ার জন্য নানান চেষ্টা করছিলেন তিনি। অবশেষে বারান্দা বেয়ে বাইরে আসতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার হাজরা রোডে।

হাজরা রোডের একটি আবাসনের তিনতলার ফ্ল্যাটে ছেলে-বউমার সঙ্গে থাকতেন বৃদ্ধ। ছেলে-বউমা করোনায় আক্রান্ত হওয়ায় বাড়ির বাইরে ওই বৃদ্ধকে যেতে নিষেধ করেছিল। কিন্তু বাড়ির ভিতরে দমবন্ধ হয়ে আসায় আজ আচমকাই তিনতলার বারান্দা থেকে কাপড় বেয়ে নীচে নামতে যান। সোজা রাস্তায় পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের।

প্রত্যেক্ষদর্শীদের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে তদন্ত করতে যায় পুলিশ। হাজরার অভিজাত ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনা দেখে স্তম্ভিত এলাকাবাসী। আভিজাত্যের মধ্যেও মানুষ কত একা হয়ে পড়ছে, এই ঘটনা তারই যেন জ্বলন্ত প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *