ঘাটালে বাজি বিক্রি না করার জন্য সতর্ক করলেন ওসি

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ নভেম্বর:
আর কদিন পরেই দীপাবলি। কিন্তু করো না পরিস্থিতি অনেক কিছু বদলে দিয়েছে। গবেষক, বিজ্ঞানী এবং চিকিৎসকরা বলেছেন, বাজির ধোঁয়া ফুসফুসের ক্ষতি করে। বিশেষ করে করণা আবহে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। শীতে এমনিতেই বায়ু দূষণ বাড়ে। তার ওপর বাজির ধোঁয়া ফুসফুসের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে বিজ্ঞানীরা বলেছেন। ইতিমধ্যে হাইকোর্ট দীপাবলি ও ছট পূজাতে বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আর উচ্চ আদালতের সেই নির্দেশিকার পর ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ঘাটাল কুঠিবাজারে গিয়ে সমস্ত বাজি বিক্রেতাকে আতস বাজি, হাওয়াই ও শব্দ বাজি কেনা এবং বিক্রি না করার কথা বলেন। পুলিশ বিক্রেতাদের এই বিষয়ে সতর্ক করেছে। বাজি বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন। আজ থেকেই বিভিন্ন বাজারে তল্লাশি অভিযান চালাবে পুলিশ।

চিন্তায় পড়েছেন বাজি বিক্রেতারা। ইতিমধ্যেই যেসব ব্যবসায়ী প্রচুর বাজি মজুত করেছে তাঁরা সেই বাজি বিভিন্ন জায়গায় পাচারের কথা ভাবছে। সেই কারনে পুলিশ বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই নাকা চেকিং ও শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *