আমাদের ভারত, আরামবাগ, ৯ ডিসেম্বর: রাজ্য সরকার সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে প্রচার চালালেও বাস্তবে চিত্রটা কিন্তু অন্যরকম। মানুষকে সচেতন করলেও সেই সচেতনতাকে গুরুত্ব না দেওয়ার ফলে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটছে বহু মানুষের। আগের থেকে রাস্তাঘাট ঝাঁ চকচকে করেছে সরকার, কিন্তু পাশাপাশি রাস্তায় বেড়েছে যানবাহনের সংখ্যা। সেই সংখ্যা আগের থেকে দ্বিগুণ বাড়ায় পথ দুর্ঘটনার বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা।
সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে ও সতর্ক করতে পথে নামল পুড়শুড়া থানার পুলিশ। বৃহস্পতিবার পুড়শুড়া থানার ওসি আশরাফ মোল্লা সহ সমস্ত থানার পুলিশ কর্মচারী ও সিভিক ভলান্টিয়াদের নিয়ে এদিন বিভিন্ন জায়গায় গাড়ির চালকদের ও পথচারীদের সাচেতন করা হয়।

