HS Exam, Bankura, বাঁকুড়ায় উচ্চমাধ্যমি পরীক্ষার্থী সংখ্যা গতবারের তুলনায় দু’হাজার কম

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ ফেব্রুয়ারি: বাঁকুড়া জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় দু’হাজার কম। দাঁড়ালো ৩২ হাজার ২৯৩। ২০২৫ সালে উচ্চমাধ্যমিকে জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪,৯৭৮, আর এবার পরীক্ষার্থীর সংখ্যা ৩২,২৯৩। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক প‍রীক্ষা। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য শিক্ষা সংসদ সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে।

জেলা শিক্ষা সংসদ সূত্রে জানাগেছে, এবার ৩২ হাজারের অধিক ছাত্র- ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে। জেলার তিনটি মহকুমায় ৮৪টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পরীক্ষা গৃহীত হবে। গতবারের মতো এবারও জেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে আনুপাতিক হারে ছাত্রীদের সংখ্যা বেশি। জেলায় হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীদের জন্য বনদপ্তর পরিবহনের ও জঙ্গল এলাকায় হুলা পার্টি মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *