আমাদের ভারত, ২১ এপ্রিল:আবার ঊর্ধ্বমুখী দেশজুড়ে দৈনিক কোভিড সংক্রমিতে সংখ্যা। গত ২৪ ঘন্টায় ভারতে কোভিড আক্রান্ত হয়েছেন ২৩৮০জন। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২০৬৭ জন। মৃতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে দেশের ৫৬ জনের মৃত্যু হয়েছে।
কোভিড আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি কেরলে। সেখানে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দিল্লি, ওড়িশা ও মিজোরামে একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। একদিন আগে অর্থাৎ বুধবার করোনি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৪০ জনের।
তবে রাজধানীর অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০%। নতুন করে ১০৯৩ জন আক্রান্ত হয়েছে সেখানে। পরিস্থিতি বিচার করে দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ মাস্ক না পরলে তাকে জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ০.৩১ শতাংশ। দেশে এই মুহূর্তে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪৩৩। বুধবার এই সংখ্যা ছিল ১২ হাজার ৩৪০। দৈনিক সংক্রমনের হারে শীর্ষে রয়েছে দিল্লি। এর পরেই রয়েছে কেরালা,হরিয়ানা, উত্তরপ্রদেশ।

