আমাদের ভারত, মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: সুস্থতার হার বাড়লেও পশ্চিম মেদিনীপুরের সর্বত্র করোনা সংক্রমণ ছড়ানোর খবর পাওয়া গেছে। ঘাটাল, দাসপুর, সবং, চন্দ্রকোনা, শালবনি, মেদিনীপুর, খড়গপুর, ডেবরা, নারায়ণগড়, বেলদা এলাকা থেকে নতুন করে সংক্রমণের খবর আসছে জেলা স্বাস্থ্য দপ্তরে।
জেলা স্বাস্থ্য দপ্তর প্রকাশিত রবিবার রাতের বুলেটিনে জানা গেছে, জেলায় এ পর্যন্ত পাঁচ হাজার ছেচল্লিশ জনের করোনা পজিটিভ নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তিন হাজার আটানব্বই জন এবং বর্তমানে চিকিৎসাধীন এক হাজার দুশো ঊনত্রিশ জন। পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত হয়ে বিরাশি জনের মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে।
স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকেরা জানিয়েছেন, বেশকিছু সংক্রমিত রোগীর রক্ত জমাট বেঁধে ভয়ঙ্কর অবস্থা দেখা দিচ্ছে। জল জমে যাচ্ছে ফুসফুসে। ফলে অনেক সময় কিছু করার’ থাকছে না।

