আমাদের ভারত, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: ইউক্রেন-কান্ডে তেলের দাম দ্রুত বাড়বে বলে আশঙ্কা। এই অবস্থায় মহানগরীর রাস্তা আরও বাসশূন্য হতে চলেছে।
মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের সম্পাদক তপন ব্যানার্জি বৃহস্পতিবার এই প্রতিবেদককে এই আশঙ্কার কথা জানিয়ে বলেন, “বর্তমান কলকাতা সহ রাজ্যের বেসরকারি বাসের অবস্থা ভীষন খারপ। আমাদের আশঙ্কা পুনরায় অত্যাধিক ভাবে ডিজেলের মূল্যবৃদ্ধি হতে পারে। নূতন করে আদালত যে ভাবে বাস ভাড়া বৃদ্ধির নিয়ে নির্দেশ দিয়েছেন, পরিবহনমন্ত্রী সরকারিভাবে ভাড়া বাড়াননি, কিন্তু আগের যে ভাড়া ছিল, তার তালিকা বাসে লাগানোর নির্দেশ দিয়েছেন। এভাবে বাস চলবে কী করে?
ক্রমাগত ডিজেলের মূল্যবৃদ্ধি, সরকার ভাড়া বৃদ্ধি করবে না, রাস্তায় মানুষের চলাচল কম, দীর্ঘ দুই বছর করোনার জন্য বাস চলতে পারেনি। এখনও রাস্তাতে বাসের সংখ্যা অনেক কম। এর উপর পুলিশের ফাইন অতিরিক্তভাবে।
দেশে যদি কোনও বন্যা, যুদ্ধ, এই ধরনের অন্য প্রাকৃতিক দুর্যোগ হয় সরকার সাহায্যের হাত বারিয়ে দেয়। করোনা তো বাস মালিকরা সাথে করে নিয়ে আসেনি। কেন্দ্রীয় সরকার ও রাজ্যসরকারকে অবশ্যই অথনৈতিকভাবে সাহায্য করতে হবে। তা নাহলে এই মুহূর্তে রাস্তায় বাস চলাচল করা কঠিন হবে। বাস মালিক হারিয়ে যাচ্ছে, শ্রমিক হারিয়ে যাচ্ছে, পরিষবা থাকবে না এটাই বাস্তব হবে, এই শিল্পের স্বাভাবিক মৃত্যু হবে। এর দায়ভার কে নেবে?”

