আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ মার্চ: নিমতিতা বিস্ফোরণ কান্ডে এনআইএ তদন্ত টিম পৌঁছাল নিমতিতা ষ্টেশনে। মঙ্গলবার দিল্লিতে মামলা রুজু করে বুধবার বিকেলে নিমতিতা ষ্টেশনে এসে পৌঁছায় এনআইএ প্রতিনিধি দল। ক্ষতিয়ে দেখেন ঘটনাস্থল, ইতি মধ্যেই সিআইডি তদন্ত নেমে তিনজনকে গ্রেফতার করেছে। পুরোনো শত্রুতার কারণেই মন্ত্রী জাকির হোসেনকে খুনের ছক কষেছিল বলে অনুমান সিআইডির।
মঙ্গলবার এনআইএ তদন্ত ভার গ্রহণ করে। নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনার স্থান ক্ষতিয়ে দেখবেন বলে সুত্রে খবর। যদিও তদন্তের জন্য কেও মুখ খুলতে চাননি।

