আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল প্রসূন রায়ের লেখা নতুন রহস্য উপন্যাস

আমাদের ভারত, কলকাতা, ৩ নভেম্বর: রূপা পাব্লিকেশান্স, স্টারমার্ক এবং আহাভা কমুনিকেসান্স এর যৌথ উদ্যোগে, বৃহস্পতিবার সাউথ সিটি মলের স্টারমার্ক থেকে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল প্রসূন রায়ের লেখা নতুন রহস্য উপন্যাস, ‘দেবী- মিস্ট্রি অফ দা কলকাতা মার্ডারস’। বইটি কলকাতা শহরের দুর্গা পূজা উৎসবকে কেন্দ্র করে একটি ক্রাইম থ্রিলার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জয় সেনগুপ্ত, সাংবাদিক মণিদীপা বন্দ্যোপাধ্যায়, লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের প্রাক্তন শিক্ষিকা শাকুন্তলা দত্ত, লেখিকা বৈশালী চ্যাটারজি দত্ত এবং ঐন্দ্রিলা দত্ত। উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে ছিলেন রাজা মুখার্জি (বি.জে.পি. রাজ্য আহ্বায়ক), চিকিৎসক নির্মাল্য ভট্টাচার্য, এবং আরও অনেকে।

অনুষ্ঠানে জয় সেনগুপ্ত বলেন, “প্রসূনের লেখায় একটা আধুনিকত্ব এবং ক্লাসিক ছাপ রয়েছে যা পাঠকদের আকৃষ্ঠ করবে।”

মণিদীপা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “প্রসূন একজন এমন লেখক যিনি তাঁর বইটি সম্পূর্ণ রূপে সাজিয়ে নিয়েছেন এমন ভাবে যাতে প্রত্যেকটি ঘটনা একটা আলোড়ন সৃষ্টি করে”।

‘দেবী- মিস্ট্রি অফ দা কলকাতা মার্ডারস’, লেখক প্রসূন রায়ের এমন একটি বই যা প্রত্যেক রহস্য রোমাঞ্চ অনুরাগী পাঠকদের মন জয় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *