তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো নতুন বাড়ি, আতঙ্ক দাসপুরে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ মে: তাসের ঘরের মত হুড়মুড়িয়ে নতুন বাড়ি ভেঙ্গে পড়ায় হতবাক সকলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দাসপুর থানার রানিচক দক্ষিণ পাড়ায় সোমবার সকালে দীপক মন্ডলের নির্মীয়মান পাকা বাড়িটি ভেঙ্গে পড়ে। একটি খালের ধারে ওই বাড়িটি তৈরি হচ্ছিল। সম্প্রতি খালের জল তুলে ফেলার কাজ শুরু হয়েছে। আর তাতেই বিপত্তি বাধে। খালের জল কমে যেতেই, তার ধারে তৈরি হওয়া ওই নির্মীয়মান পাকা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে বলে জানা গেছে। মনে করা হচ্ছে, খালের জল তুলে নিতেই মাটিতে ধস নামে। তবে বাড়িটি নতুন তৈরি হচ্ছিল, তাই ওই বাড়িতে কেউ ছিল না। ফলে হতাহতের কোনও খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *