পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: আজ নতুন চুক্তি স্বাক্ষরিত হল ভগবতী বিস্কুট কারখানার। জেলাশাসক আয়েশা রানীর উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন চুক্তিতে বেতন বৃদ্ধি হয়েছে শ্রমিকদের। স্থায়ী কর্মীদের মাসে প্রায় ২ হাজার টাকা এবং অস্থায়ী কর্মীদের মাসে প্রায় ১৩০০ টাকা বেতন বৃদ্ধি হয়েছে।
জেলাশাসক ছাড়াও এদিন হাজির ছিলেন অতিরিক্ত লেবার কমিশনার তীর্থঙ্কর চক্রবর্তী, কারখানার প্রধান এ কে বনশল, ভগবতী ফুডস মজদুর ইউনিয়ন তথা আইএনটিটিইউসি নেতা গোপাল খাটুয়া, ভগবতী ফুডস ওয়ার্কার্স ইউনিয়ন নেতা অনীত বরণ মণ্ডল, ভগবতী ফুডস পার্মানেন্ট মজদুর ইউনিয়ন নেতা কে মাধব রাও প্রমুখ।

