পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৭ এপ্রিল : পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিবকে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাতে চলেছে জাতীয় ন্যাশনাল কমিশন ফর এসসি। আজ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে এসে একথা বলেন কমিশনের ভাইস চেয়ারম্যান অরুন হালদার। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসের নতুন ঘটনা ঘটতে চলেছে, স্বাস্থ্য সচিবকে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাতে হচ্ছে। কারণ তিনি শমনকেও অবহেলা করেছেন।
গত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেছিলেন ডাক্তার সজল বিশ্বাস। প্রতিদ্বন্দ্বিতা করার পর তিনি চাকরি ছাড়তে চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তাকে চাকরি ছাড়তে দেওয়া হয়নি এবং জয়েনও করতে দেওয়া হয়নি। এই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছিল। রিপোর্ট আসেনি। শমন পাঠিয়েছি, তাতেও আসেননি। তাই এবার স্বাস্থ্য সচিবের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট যাবে বলে জানালেন কমিশনের ভাইস চেয়ারম্যান।

