আমাদের ভারত, ১৭ মার্চ: অভিনেত্রী পাপিয়া অধিকারীকে প্রার্থী করল বিজেপি। আজ পাপিয়া অধিকারী সহ আরও চারজন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।
আজ যে চারজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তারমধ্যে দুজন দক্ষিণ ২৪ পরগনার এবং দুইজন হাওড়া দক্ষিণজেলার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন চন্দন মন্ডল এবং ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বিধান পারুই। হাওড়া জেলার উলুবেড়িয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং জগতবল্লভপুর কেন্দ্রে অনুপম ঘোষ।


