পুলিশি হেনস্থা থেকে কর্মীদের রক্ষা করতে সেল গঠন করল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ সেপ্টেম্বর: ২০২১ এর আগে বাংলায় কর্মীদের আইনি সহায়তা দেওয়ার জন্য তৎপর হলো মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। শনিবার বিকেলে রাজ্যে আইনি সেল গঠনের জন্য সংঘের সর্বভারতীয় নেতা ইন্দ্রেশ কুমার একটি ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকের পরেই আইনি সেল (প্রকষ্ঠ) গঠন করেন তিনি। রাজ্যের আইনজীবীদের নিয়ে ১১ জনের একটি কমিটি গঠন করেন ইন্দ্রেশ কুমার। আইনি প্রকষ্ট( সেল)–র রাজ্য সংযোজক করা হয় সৈয়দ নাজমুল হোসেনকে। কো কনভেনার করা হয় কলকাতা হাইকোর্টের আইনজীবী সুব্রত মুখার্জিকে। এছাড়াও কমিটিতে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঠাকুর, প্রদীপ তরফদার, নিজাম উদ্দিন।
আগামী একমাসের মধ্যে প্রত্যেক জেলায় আইনি প্রকষ্ট ( সেল) গঠন করার নির্দেশ দিয়েছে সংঘের সর্বভারতীয় নেতা ইন্দ্রেশ কুমার। জেলা কমিটির পর প্রত্যেক থানা এলাকায়ও একটি কমিটি গঠন করার জন্য বলেছেন তিনি।

রাজ্যে আইনি প্রকষ্ঠ ( সেল) গঠন করার ব্যাপারে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সংযোজক আলি আফজল চাঁদ। বলেন, আগে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন দিয়ে সংঘ ঘনিষ্ঠ সব সংগঠনকে বয়কটের ফতোয়া দেওয়া হয়েছে। আর এখন পুলিশ দিয়ে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্যদের হেনস্থা করছে রাজ্যের শাসক দল। তাই ২০২১ এর আগে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ শাসক দলের আইনি হেনস্থা আটকাতে এই প্রকষ্ঠ গঠন করল। এমনকি বাংলার দুর্নিতীগ্রস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধেও মামলা করার প্রস্তুুতি শুরু করে দিয়েছেন বলে জানালেন আলি আফজল চাঁদ।

মুসলিশ রাষ্ট্রীয় মঞ্চের আইনি সেল ( প্রকষ্ঠ) সংঘের কর্মীদের ছাড়াও আমজনতাকে সাহায্য করবে। রাজ্যের সমস্ত বিরোধী দলের কর্মীরাও সাহায্য নিতে পারেন। গোষ্ঠীকোন্দলের স্বীকার হয়ে মিথ্যে মামলায় ফাঁসা তৃণমূল কর্মীদেরও স্বাগত জানিয়েছেন আলি আফজল চাঁদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *