ঘাটালের বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা সাংসদ দেবের

কুমারেশ রায় পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট:
ঘাটালের বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী।

আপনার সাংসদ আপনার পাশে, এই বার্তা সামনে রেখে ঘাটাল পৌরসভা এলাকায় ৯, ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডের বন্যার্তদের জন্য রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিদিন আড়াই হাজার মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। ১১ আগস্ট থেকে শুরু হয়েছে এই কমিউনিটি কিচেন। বন্যার জল থাকা পর্যন্ত এই ব্যবস্থা চলবে।

এবারের বন্যায় অন্যান্য বছরের থেকে বেশি জল বেড়েছে।
প্লাবিত এলাকাগুলিতে নৌকো করে ত্রাণ এবং পানীয় জল পৌঁছানো হচ্ছে। জেলাশাসক, মহকুমা শাসক এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় বন্যা প্লাবিত মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *