আন্দোলন অব্যাহত, জলপাইগুড়ি ফার্মাসি কলেজে তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের

জলপাইগুড়ি, আমাদের ভারত, ৮ সেপ্টেম্বর: জলপাইগুড়ি ফার্মাসি কলেজে ছাত্র আন্দোলন অব্যাহত। বৃহস্পতিবার কলেজ চত্বরে পড়ুয়ারা অবস্থান বিক্ষোভে সামিল হয়। পড়ুয়াদের অভিযোগ, কলেজের খেলার মাঠ দখল করে মেডিক্যাল কলেজের আবাসন নির্মাণ করা হচ্ছে, এর প্রতিবাদ জানাতে তিনদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্র-ছাত্রীরা। পুলিশের দাবি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজ্জু করা হয়েছে।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিবি হাসপাতাল পাড়ার সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টো দিকে রেক ক্রস সোসাইটির জমিতে মূল মেডিক্যাল কলেজের নির্মাণ কাজ চলছে। অন্যদিকে সদর হাসপাতালে পাশে ফার্মাসি কলেজের খেলার মাঠে মেডিক্যাল কলেজের আবাসনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এতেই বির্তকের সৃষ্টি হয়েছে। ফামাসি কলেজের জমিতে মেডিক্যাল কলেজের আবাসন নির্মাণ করা হলেও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ। এর জেরে কলেজ পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়েছেন। বুধবার ২৪ ঘণ্টার জন্য মাঠের আন্দোলন থেকে সরে আসে পড়ুয়ারা। স্বাস্থ্য দফতর পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলেও এখনো আলোচনা হয়নি।

আন্দোলনকারী পড়ুয়া অপূর্ব নন্দী বলেন, “আমাদের ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল আলোচনা করবে স্বাস্থ্য দফতর। কিন্তু এখনো আলোচনার হয়নি, কিছুক্ষণ আন্দোলন চলবে। এরপর মাঠে গিয়ে আমরা আন্দোলনে বসব। আমাদের খেলার মাঠ ফিরিয়ে দিতে হবে।”

এদিকে অপ্রীতিকর ঘটনা রুখতে এ দিনও পুলিশ উপস্থিত ছিলেন।

উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায় বলেন, “সরকারি কাজ সরকারের নিয়মে চলবে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্বাস্থ্য দফতরের নয়, সে ক্ষেত্রে কোনে সমস্যা হলে পুলিশ প্রশাসন দেখবে। তবে ছাত্ররা যদি চায় তাদের সঙ্গে আলোচনা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *