সহরায় পুজোয় মাতলো অযোধ্যা পাহাড়

সাথী দাস, পুরুলিয়া, ১৯ নভেম্বর: সহরায় পুজোয় মাতলো অযোধ্যা পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যে সেজে থাকা পাহাড়ের আদিবাসী তেলিয়াভাসা গ্রামে সেই পুজোকে কেন্দ্র করে আবেগে ভাসলেন বাসিন্দারা। আজ গুরু পূর্ণিমা। আদিবাসীদের সব থেকে বড়ো পূজা বলে পরিচিত এই সহরায় বা বাঁদনা পূজা। এই পূজা শুরু হয় কালীপূজা থেকে। শেষ হয় গুরু পূর্ণিমায়। প্রায় এক মাস ধরে এলাকাভিত্তিক এই পূজা চলে। সেইমতো আজ অযোধ্যা পাহাড়ের তেলিয়াভাসা, রাঙা গ্রাম সেজে উঠেছে রংবেরঙ্গি আল্পনায়। আজ পুজোর শেষ দিন। দিনভর চলে আদিবাসী গান ও নৃত্য। আদিবাসী জনগোষ্ঠী সাঁওতালদের প্রধান উৎসব সহরায়।

প্রসঙ্গত, সহরায় উৎসব হয়ে থাকে কার্তিক মাসে। তাই সাঁওতালি বর্ষপুঞ্জিতে কার্তিক মাসকে ‘সহরায় বঙ্গা’ বলে। তবে অর্থনৈতিক কারণে বাংলাদেশের সাঁওতালরা পৌষ মাসে সহরায় পালন করে থাকে। পরবে সক্রিয় অংশ নেওয়া সুরেশ হেমব্রম, ভজু মুর্মু, ঘাসিরাম মুর্মু জানান, বাঙ্গালীদের যেভাবে কালীপূজায় বাঁদনা হয় সেই ভাবেই আমাদেরও পাঁচ দিন ধরে হয় এই পুজো। অযোধ্যা পাহাড়ের বিভিন্ন গ্রামে নিজেদের সময় মতো আলোচনা করে চলে এই পুজো। কালীপূজা থেকে গুরু পূর্ণিমা পর্যন্ত প্রায় একমাস ধরে চলে। এটাই আমাদের পরম্পরা গত বড়ো উৎসব ও পুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *