দেড়মাসের সন্তানকে নিজের হাতে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে

বিশ্বরূপ অধিকারী, বহরমপুর, ৯ অক্টোবরঃ দেড়মাসের সন্তানকে নিজে হাতে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। বাড়ির বাথরুমের নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে বলে অভিযোগ। শুক্রবার সকালে মুর্শিদাবাদে বহরমপুর থানার সারগাছির রঘুনাথপুরের ঘটনা। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

জানা গিয়েছে- বছর পাঁচেক আগে স্থানীয় দফরপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী বিভাস মন্ডলের সাথে বিয়ে হয় অভিযুক্ত চৈতালি মন্ডলের। সন্তান প্রসবের সময় দফরপুরে নিজের বাবার বাড়িতে আসে চৈতালি মন্ডল। সেখানে মাস দেড়েক আগে এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। এরপর শুক্রবার সকালে নিজের দেড় মাসের সন্তানকে বাড়ির বাথরুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজে হাতে খুন করে বলে অভিযোগ। তবে সঠিক কী কারণে এই মানসিকতা বা খুন সেই বিষয়টি নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশায়। অভিযুক্ত মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *