এক দেশ এক ভোটের রোডম্যাপ তৈরি করতে আইন কমিশনের কাছে প্রস্তাব পাঠালো মোদী সরকার

আমাদের ভারত, ৯ এপ্রিল:এক দেশ এক ভোটের ভাবনা আরোও কিছুটা পথ এগিয়ে গেল। কেন্দ্রীয় আইনমন্ত্রীর তরফের রাজ্য সভায় জানানো হয়েছে “এক দেশ এক ভোটে”র প্রস্তাবটি আইন কমিশনের কাছে পাঠানো হয়েছে। লোকসভা এবং রাজ্য বিধানসভা গুলি নির্বাচন যাতে একসঙ্গে করা যায় তার একটি বাস্তব সম্মত রোডম্যাপ ও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে। রাজ্যসভার সাংসদ সুশীল কুমার গুপ্তার কয়েকটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু শনিবার “এক দেশ এক নির্বাচন” সম্পর্কিত এই তথ্য দেন সাংসদে।

রাজ্যসভায় সুশীল কুমার গুপ্তা চারটি প্রশ্ন করেন। প্রশ্ন গুলি ছিল, এক দেশ এক নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার বিষয়ে সরকারের কোনো চিন্তা-ভাবনা আদৌ আছে? যদি কোনো চিন্তাভাবনা থেকে থাকে তাহলে সে বিষয়ে সরকারের মতামত কি? আর যদি না হয় তাহলে তার কারণ কি? অন্যান্য দেশে প্রচলিত এই ধরনের নির্বাচন প্রক্রিয়ার সমীক্ষা করার কোন পরিকল্পনা কি রয়েছে সরকারের?

এই প্রশ্ন গুলোর উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সংসদের স্থায়ী কমিটি ভারতের নির্বাচন কমিশন সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে লোকসভা এবং রাজ্য বিধানসভা গুলি একযোগে নির্বাচনের বিষয়টি খতিয়ে দেখছে । কমিটি থেকে কিছু সুপারিশ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি বাস্তবসম্মত রোডম্যাপও যথাযথ পরিকাঠামো তৈরি করা প্রয়োজন।

যাতে লোকসভা এবং রাজ্য বিধানসভা গুলির একসঙ্গে ভোট করানো যায় সেই জন্য বর্তমানে এটি আরও ভালো করে খতিয়ে দেখার জন্য আইন কমিশনের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র গত মাসে একটি সাক্ষাৎকারে বলেছিলেন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে একযোগে নির্বাচন করতে তৈরি। তিনি এক দেশে এক নির্বাচনের ধারণাকে সমর্থন করেছেন। এর আগে ২০১৮ সালে ভারতের আইন কমিশন লোকসভা এবং রাজ্যসভার একযোগে নির্বাচন আয়োজনের জন্য তার খসড়া প্রতিবেদন পেশ করেছিল। কমিশনের প্রতিবেদনের পর্যবেক্ষণ, বৃহত্তর জাতীয় স্বার্থে ভারতের একযোগে নির্বাচনে করার সময় এসে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *