বাস্তুশাত্র মেনে ত্রিভুজাকার সংসদভবন তৈরি করছে মোদী সরকার, বারাত পেল টাটা

আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নতুন সংসদ ভবন নির্মাণের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এবার ৮৬১.৯০ কোটি টাকা খরচ করে সংসদের সেই নতুন ভবন তৈরি করবে টাটা। টেন্ডারে নিকটবর্তী প্রতিদ্বন্দী লার্সেন অন্ড টুব্র ওই ভবন তৈরি করতে ৮৬৫ কোটি টাকা চেয়েছিল। ফলে তাদের পেছনে ফেলে বরাত পেল টাটা। তাই, এবার বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে তৈরি হবে সংসদ ভবন।

পুরনো সংসদ ভবনটি ব্রিটিশ আমলের ফলে তা অনেক পুরনো হয়েছে। সাংসদের সংখ্যা বেড়েছে। অথচ বসার জায়গা দেওয়া মুশকিল। সেই ভাবনা থেকেই নতুন ভবন তৈরির সিদ্ধান্ত ছিল সরকারের।

২১ মাস সময় লাগবে সংসদের নতুন ভবন তৈরি করতে। নতুন ভবনটি নির্মিত হবে বর্তমান সংসদ ভবনের পাশেই। এর জন্য কেন্দ্রীয় পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট খরচ ধরেছে ৯৪০ কোটি টাকা। জানা গেছে নতুন ভবনটি দেখতে হবে ত্রিভুজাকৃতি হবে। পুরানো ভবনটি মেরামত করে অন্য কাজে ব্যবহার করা হবে।

নতুন ভবন তৈরির ব্যাপারে সরকার জানিয়েছে, ব্রিটিশ আমলে ভবনটি দেখতে জরাজীর্ণ হয়েছে এবং বহু ব্যবহারে মলিন লাগছে। যদিও বিরোধীরা সরকারের মনোভাবের বিরুদ্ধে সরব হয়েছিল। এমনকি এই নিয়ে মামলাও হয় আদালতে। সূত্রের খবর বাস্তুশাস্ত্র মেনে ডিম্বাকৃতির পরিবর্তে ত্রিভুজাকৃতি হবে সংসদ ভবন এবং সেটা হবে দেশের পক্ষে মঙ্গলজন। বাস্তুকারদের মতে ডিম্বাকৃতি সংসদ ভবন দেশের পক্ষে মঙ্গলজনক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *